ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

প্রাইজবন্ডের ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী ০৯৩৪০৭৭ নম্বর

প্রাইজবন্ডের ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী ০৯৩৪০৭৭ নম্বর
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৭:২৬

একশ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়ার সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র পরিচালিত হয়।

এবারে প্রথম পুরস্কার জিতেছে প্রতিটি সিরিজের ০৯৩৪০৭৭ নম্বর এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৬২৯২২০। একক সাধারণ পদ্ধতি তথা প্রতিটি সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়।

এবার ৮০টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ৬৮০টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে। ড্রয়ে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর– ০০১২২২১ ও ০১৬৮০১৮। চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো– ০১০১৬৮৬ ও ০৮৬২২৫০। এ ছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো– ০০২৯৪২৫, ০২২৬৩২০, ০৪৭৩৩৫০, ০৬৫৭৭৬৮, ০৮৫৫২৬৬, ০০৭৪৩১১, ০২৭০৩৭১, ০৫৪৮৩৮৯, ০৬৬৫১৭৯, ০৮৬৬৫৪৭, ০১১০১৯৬, ০৩৯৯৬২৮, ০৫৭৫২৯০, ০৬৯১৮২৫, ০৮৬৭৩০৩, ০১৪৪৩৩৬, ০৪১২৬৮৩, ০৫৭৬০৬৮, ০৭৪১৭১০, ০৮৯১৩১৮, ০১৫৪৯৪২, ০৪৩৬৪৪১, ০৬০৭০৮১, ০৭৭৬৩০৫, ০৯৩৬২৮১, ০১৮৪৬৯৭, ০৪৪৬৩২৯, ০৬৪০৪১৯, ০৮০৬৯৮৩, ০৯৭২১৫৫, ০১৮৫৯২১, ০৪৫৯১৬৭, ০৬৪৬৭০২, ০৮১৫৭৫৫, ০৯৭৫৫২২, ০২০৭১৭৩, ০৪৬৮৮৫৫, ০৬৫৫০৫৬, ০৮৩৫১৭২ ও ০৯৯৫৯০৭।

তিন মাস অন্তর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের প্রত্যেকে ৬ লাখ টাকা পেয়ে থাকেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

আরও পড়ুন

×