ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬

জাবিতে পড়াশোনা করে গ্রামে ফিরে গড়েছেন খামার, ২৫ বেকারের কর্মসংস্থান

জাবিতে পড়াশোনা করে গ্রামে ফিরে গড়েছেন খামার, ২৫ বেকারের কর্মসংস্থান
×

নিজ খামারে আমিনুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৫২

২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে প্রথমে চাকরির চেষ্টা করেছিলেন আমিনুর রহমান। বিসিএস পরীক্ষাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত নামেন ব্যবসায়। ঢাকায় যৌথভাবে ব্যবসা শুরু করেন। পরে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ফেরেন নিজের গ্রামে।

পৈত্রিক ভিটায় স্থাপন করেন ছোট আকারের গরুর খামার। নাম দেন ‘ভিলেজ অর্গানিক এগ্রো খামার’। গরুর খাবারের জন্য পৈত্রিক কৃষি জমিসহ লিজ নেওয়া জমিতে চাষ করেছেন উন্নতমানের ঘাস। ২০১৬ সাল থেকে গরুর পাশাপাশি ছাগল, হাঁস মুরগি পালনও শুরু করেন। গড়ে তোলেন দেশি-বিদেশি জাতের কবুতরের খামার।

বর্তমানে প্রায় এক হাজারের বেশি কবুতর রয়েছে তার খামারে। ৭৫ ঘনফুট উৎপাদন ক্ষমতার বায়ো-গ্যাস প্লান্ট স্থাপন করেছেন। এতে প্রায় ৪০টি চুলায় গ্যাস সরবরাহ করা হয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুর খামারের পাশাপাশি শুরু করেন ড্রাগন চাষ। জমি লিজ নিয়ে ১৫ বিঘা জমিতে ড্রাগন, উন্নত জাতের পেঁপে, ক্যাপসিকাম, শীতকালীন সবজি, কলার চাষ শুরু করেন, গড়ে তুলেছেন বিভিন্ন ফলের বাগান।

নিচু এলাকায় পুকুর কেটে শুরু করেন মৎস্য চাষ। পুকুরে পাবদা, টেংরার সঙ্গে দেশি মাছ চাষ করেছেন। পুকুরের সঙ্গে পোনা মাছ সংরক্ষণও করেন। পুকুর পাড়ে চাষ করেছেন কলা। হাঁসের খামারে আছে দুই হাজারের বেশি হাঁস। আছে দেশি মুরগির প্রায় এক হাজার। তার এসব কার্যক্রমে ২৫ জন বেকার যুবকের সরাসরি কর্মসংস্থান হয়েছে। এছাড়া প্রতিদিন অনেক শ্রমিক কাজ করেন খামারে। সংবাদ বিজ্ঞপ্তি 
 

আরও পড়ুন

×