ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ০৪ জুন ২০২০ | ০৭:০১

করোনাভাইরাসে আক্রান্ত নন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বাসায় সুস্থ আছেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কতিপয় গণমাধ্যম মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর বেরিয়েছে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত- যা আদৌ সত্য নয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম সমকালকে জানান, প্রকৃত সত্য হচ্ছে, বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এ সময় আইনমন্ত্রী জানান যে, প্রধান বিচারপতি করোনা ভাইরাসে আক্রান্ত  নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে সুস্থ আছেন। চ্যানেলটিতে আইনমন্ত্রীর ওই বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। 

আইন মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। এসব ভিত্তিহীন সংবাদ। আল্লাহর রহমতে আইনমন্ত্রী বর্তমানে সুস্থ আছেন। বাসা থেকে দাপ্তরিক সব কাজ করছেন তিনি। 

আরও পড়ুন

×