ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেষ হলো ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২’

ক্যাম্পেইন এর মূল পর্বের আয়োজন

শেষ হলো ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২’
×

শিশুদের হামাগুড়ি দিয়ে শেষ হলো ‌‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২’ ক্যাম্পেইনের মূল পর্ব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪০

এসিআইয়ের শাইনেক্স ফ্লোর ক্লিনার এই বছর আবারও আয়োজন করেছে শিশুদের হামাগুড়ির প্রতিযোগিতা, ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন ২’' এর মূল পর্ব। অভিনব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে শতাধিক উৎসাহী অভিভাবক শাইনেক্স ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। 

সকল তথ্য ও শিশুদের হামাগুড়ির ভিডিও যাচাই-বাছাই করে সেরা ৩০ জন হামাগুড়িয়ানকে নির্বাচিত করা হয় মূল পর্বের জন্য যা শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ এ আয়োজিত হয়। হামাগুড়ি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপহার তুলে দেয় শাইনেক্স টিম। 

শিশুর পথ চলার প্রথম ধাপ শুরু হয় হামাগুড়ি দিয়ে। এই হামাগুড়িতে ঘিরে থাকে বাবা মা’র অসংখ্য আনন্দ মুহূর্ত। শিশুর বেড়ে ওঠার এই সুন্দর সময়কে আরও মধুর ও স্মৃতিময় করে রাখতেই শাইনেক্সের এই আয়োজন। শাইনেক্স ফ্লোর ক্লিনারের লক্ষ্য প্রতিটি শিশু যেন বেড়ে ওঠে জীবাণুমুক্ত, ঝকঝকে ফ্লোরে এবং সুরক্ষিত থাকে ওদের আগামীর পথ চলা। সংবাদ বিজ্ঞপ্তি 
 

আরও পড়ুন

×