রিজেন্ট এয়ারওয়েজে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০২:৩৫
নবম বর্ষপূর্তি উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক এবং দুইটি আভ্যন্তরীণ রুটে টিকেট মূল্যে ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
সব শ্রেণির মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে গত ৭ বছর ধরে বর্ষপূর্তিতে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিচ্ছে বেসরকারি বিমান সংস্থাটি।
ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৯ হাজার ৯৯৯, কুয়ালালামপুর ১৯ হাজার ৯৯৯, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা এবং চট্টগ্রাম ৪ হাজার ও কক্সবাজার ৬ হাজার টাকা করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ ও ঢাকা ৪ হাজার টাকা এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়া-আসা ৬ হাজার টাকা করা হয়েছে।
রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সাশ্রয়ী মূল্যের এই টিকেট কেনা যাবে। ভ্রমণ করতে পারবেন ১ নভেম্বর থেকে আগামী বছরের ২৪ অক্টোবর পর্যন্ত যাত্রীর পছন্দমতো সময়ে।
এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই টিকেট কিনতে পারবেন।
বিস্তারিত জানতে ও বুকিং দিতে রিজেন্ট এয়ারওয়েজের হটলাইন ১৬২৩৮/+৮৮০-৯৬৬৬৭১৬২৩৮, ওয়েবসাইট (www.flyregent.com) ও ফেসবুকে (flyregent) ভিজিট কিংবা মোবাইলঅ্যাপস ডাইনলোড করে বা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, দেশে-বিদেশে বেড়ানো সাশ্রয়ী হওয়ায় প্রতি বছর রিজেন্টের এই আকর্ষণীয় অফারের অপেক্ষায় থাকে সব শ্রেণির মানুষ। যার মাধ্যমে গত ৭ বছরে বিপুল সংখ্যার ভ্রমণপিপাসু উপকৃত হয়েছেন। একমাত্র রিজেন্টই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- রিজেন্ট এয়ারওয়েজ
- ছাড়
- ভ্রমণ
- বর্ষপূর্তি