ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বহিষ্কৃত যুবলীগ নেতা আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

বহিষ্কৃত যুবলীগ নেতা আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
×

যুবলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিস-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:১৫

যুবলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিস ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান।

তিনি বলেন, আনিসের বিরুদ্ধে অবৈধ ১২ কোটি ৮০ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ এক কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

×