ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৬.৭৪ শতাংশ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলে পাসের হার ১৩.২৬ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৮৬.৭৪ শতাংশ শিক্ষার্থী।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে ৮৪ হাজার ১৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১১ হাজার ১৫৮ জন পাস করেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd ) থেকে জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর সেবা থেকে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে DU স্পেস GHA স্পেস রোল লিখে 16321 নম্বরে পাঠাতে হবে।
যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আগামী ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে বিষয় পছন্দের ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়