ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের রায়ের নথি দিতে হবে ৫ কার্যদিবসে

ভ্রাম্যমাণ আদালতের রায়ের নথি দিতে হবে ৫ কার্যদিবসে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:১০

ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) দেওয়া সাজার রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে সংশ্নিষ্ট মামলার সার্টিফাইড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। পরে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব হেডকোয়াটার্সের মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত মো. মহিউদ্দিনকে ৬ মাসের সাজা দেন।

পরে সাজার ওই আদেশের জন্য আপিল করতে তিনি মামলার নথিপত্র সংক্রান্ত সার্টিফাইড কপি (সত্যায়িত অনুলিপি) পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু এক মাসের বেশি পার হলেও তিনি সার্টিফাইড কপি পাননি। এ অবস্থায় হাইকোর্টে আবেদনে করেন ওই ব্যক্তি।

এরই ধারাবাহিকতায় ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোয়ারুল ইসলাম উজ্জ্বল।

আরও পড়ুন

×