মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আইনমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ১০:০০
আইনমন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক অসুস্থ হয়ে এ্যাপোলে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে।
প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিনী জাহানারা হক শনিবার রাতে তাঁর বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ৮৫ বছর বয়সী জাহানারা হককে রাতেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সু-চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। আইনমন্ত্রী তাঁর মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
- বিষয় :
- আইনমন্ত্রী
- আনিসুল হক
- এ্যাপোলে হাসপাতাল