ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

বিএনপি নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
×

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০২:৪৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৬:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গত ৩০ মে আদালতে এই মামলা করেন। 

মামলায় বলা হয়, গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন।  তদন্ত শেষে এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 

বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বাদীর আইনজীবী সালামত উল্লাহ চৌধুরী বলেন, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় রায় দিয়েছেন। 

তবে রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে গিয়াসের আইনজীবীরা ঘটনার পর থেকে দাবি করে আসছেন।


আরও পড়ুন

×