ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি করলেই ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

দুর্নীতি করলেই ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
×

শ. ম. রেজাউল করিম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ১৩:১১

দুর্নীতির সঙ্গে জড়িত কারও পাশে থাকবেন না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেন পূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটওয়ারী। আরও বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক শামীম আখতার।

গণপূর্তমন্ত্রী বলেন, ক্যাসিনো কেলেঙ্কারির মতো কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উন্নয়নকে ব্যাহত করে। স্পোর্টস ক্লাবের ভেতরে ক্যাসিনো বা মাদকের ব্যবসার মতো অনৈতিকতার বিস্তার কোনোভাবে বরদাশত করে না শেখ হাসিনা সরকার। এ দেশে অনৈতিক কোনো বিষয়কে সরকার অনুমোদন করবে না।

আরও পড়ুন

×