ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত শিশুদের কারামুক্তির নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০০:০৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৩৭
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়ে যশোর ও টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তি এবং ১৩ থেকে ১৮ বয়সী শিশুদের ছয় মাসের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদুর হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেন।
হাইকোর্টের আদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দেওয়া সাজা ও আটকের আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল হালিম ও ইসরাত হাসান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
- বিষয় :
- আদালত
- শিশু
- শিশু অপরাধী