আবরার হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৪০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে। নভেম্বরের প্রথম সপ্তাহেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা আব্দুল বাতেন এ কথা জানান।
তিনি বলেন, মামলার এজাহারভুক্ত ১৯ আসামির মধ্যে ১৬ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারের বাইরে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ জনের মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েক নেতাকর্মী। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।
- বিষয় :
- বুয়েট
- আবরার ফাহাদ