ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইতালি ফিরলেন আরও ২৮১ বাংলাদেশি

ইতালি ফিরলেন আরও ২৮১ বাংলাদেশি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০ | ০৬:৩১ | আপডেট: ২৭ জুন ২০২০ | ০৬:৩৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরেছেন আরও ২৮১ জন প্রবাসী বাংলাদেশি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের বহনকারী  ফ্লাইটটি ইতালির রোমের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুই দফায় ৫শ’র বেশি প্রবাসী বাংলাদেশি ঢাকা থেকে বিমানের চাটার্ট ফ্লাইটে ইতালি ফিরে গেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।    

জানা গেছে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন। বর্তমান ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ থেকে তারা এখন ফিরে যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, চলতি মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন ও ১৭ জুন ২৫৯ ইতালি প্রবাসী যাত্রী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।

এ নিয়ে জুনে বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন বলে সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান।


আরও পড়ুন

×