ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু
×

কনস্টেবল মো. আতিয়ার রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০১:৫২

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন- কনস্টেবল মো. আতিয়ার রহমান।

রোববার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্টেবল আতিয়ার মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় আতিয়ারের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে- জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে পুলিশের ৩৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×