ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কাউন্সিলর মনজু ১০ দিনের রিমান্ডে

কাউন্সিলর মনজু ১০ দিনের রিমান্ডে
×

বৃহস্পতিবার দুপুরে ময়নুল হক মনজুকে তার কার্যালয় থেকে গ্রেফতার করে র‌্যাব -সমকালের ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৪:৫০ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ০৬:০৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মনজুকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল অস্ত্র মামলায় পাঁচ দিন ও মাদক মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইস‌ঙ্গে তার গা‌ড়ি চালক সাজ্জা‌দের পাঁচ দি‌নের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে নিজ কার্যালয় থেকে ময়নুল হক মনজুকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল।

গত ২৬ অক্টোবর সমকালের প্রথম পাতায় মনজুকে নিয়ে 'চাঁদা না দিলেই চলে মনজুর অত্যাচারশিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে চাঁদাবাজিসহ মনজুর বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে।

আরও পড়ুন

×