মানব পাচারের অভিযোগে ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৯:২৩
মানব পাচারের অভিযোগে ব্রাজিলে এক ব্যবসায়ীসহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানব পাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাজিল পুলিশের হাতে আটক ছয় বাংলাদেশি হলেন- সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, তামুর খালিদ, মোহাম্মদ ইফরান চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন ও বুলবুল হোসাইন।
টেক্সাস আদালতে দাখিল করা অভিযোগপত্রে আল মামুনের বিরুদ্ধে বিদেশি নাগরিকদের সাও পাওলোতে নিয়ে রাখার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, মানব পাচারকারী গোষ্ঠীর মাধ্যমে ব্রাজিল, পেরু, ইকুয়েডর, কলোম্বিয়া, পানামা, কোস্টারিকা, গুয়েতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস ও মেপিকো হয়ে লোকজনকে যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ করে দেন মামুন।
- বিষয় :
- মানব পাচার
- ব্রাজিল