বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৯:৪৫
চলতি শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯ হাজার ৭৭৮ জনের মধ্যে ১৭ হাজার ৫১৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৮ দশমিক ৫২ শতাংশ। শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে প্রথমে সরকারি একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে ৫৩২ আসনে ভর্তি করা হবে। আগামী ১৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এর পর মেধা তালিকার ভিত্তিতে বেসরকারি ২৫টি ডেন্টাল কলেজে এক হাজার ৪০০ আসনে ভর্তি করা হবে।
- বিষয় :
- বিডিএস কোর্স
- ভর্তি পরীক্ষা