পাঁচ মাস পর উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৫:১৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ছাদেকুল আরেফীন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দীর্ঘ পাঁচ মাস পর রোববার উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হল এ বিশ্ববিদ্যালয়টিতে।
ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এসএম ইমামুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেই থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপাচার্যের রুটিন কাজ করছেন।
- বিষয় :
- বরিশাল বিশ্ববিদ্যালয়