ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন আখতারুজ্জামান

ঢাবির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন আখতারুজ্জামান
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৫:২৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার শিক্ষা মন্ত্রণালয় তাকে ঢাবির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।


আরও পড়ুন

×