ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে পর্যটনকে বিবেচনায় রেখে কাজ করার আহ্বান বিমান প্রতিমন্ত্রীর

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে পর্যটনকে বিবেচনায় রেখে কাজ করার আহ্বান বিমান প্রতিমন্ত্রীর
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১১:৩৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ১৪:৩৫

স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে পর্যটনকে বিবেচনায় রেখে কাজ করার আহবান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

রোববার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেও উদ্যোগে জয়পুরহাট জেলায় অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বলেন পর্যটনের কাঙ্কিত বিকাশ করতে হলে অংশীজনদের নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে। নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে পর্যটনের কথা বিবেচনায় রাখলে দেশে নতুন নতুন পর্যটন আকর্ষণ ও গন্তব্য তৈরি করা সম্ভব হবে। ফলে বিকশিত হবে পর্যটন খাত। পর্যটন একটি জনমুখী শিল্প।

প্রতিমন্ত্রী বলেন,  দেশের প্রান্তিক জনগণকে পর্যটন সম্পর্কে সচেতন করে তুলতে পর্যটনের স্থানীয় সব অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ  রয়েছে। আমাদের দেশের নানা প্রান্তে পর্যটন আকর্ষণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পর্যটন মহাপরিকল্পনা প্রনরয়ন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত  ধারাবাহিকভাবে দেশের ৬৪ জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মী ও পর্যটন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমাদের পর্যটন আকর্ষণগুলোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও জয়পুর জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেও প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ। 

আরও পড়ুন

×