ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লেজিসলেটিভ ও সংসদ বিভাগের নতুন সচিব নরেন দাস

লেজিসলেটিভ ও সংসদ বিভাগের নতুন সচিব নরেন দাস
×

নরেন দাস-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৭:৫২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক) বিভাগের অতিরিক্ত সচিব নরেন দাসকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর পরই রোববারই তিনি নতুন পদে যোগ দিয়েছেন। 

এই বিভাগের কর্মকতারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসিমুখে নতুন সচিবকে বরণ করে নেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের মধ্যে নরেন দাসই জ্যেষ্ঠ কর্মকর্তা।

গত ৩১ অক্টোবর এই বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টানা দশ বছরের মধ্যে ৫ বছর চুক্তিভিত্তিক সচিবের দায়িত্বে থাকায় দীর্ঘ সময় একই পদে থাকায় নানা অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বর্তমান সরকার সমর্থিত রাজনৈতিক দলের প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীর জামাতা হওয়ায় তিনি অনেকটা ক্ষমতার অপব্যবহার করে চাকরির নির্ধারিত মেয়াদ শেষে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ নেন। পদোন্নতি বঞ্চিত, চুত্তিভিত্তিক নিয়োগসহ নানা অনিয়মকে কেন্দ্র করে এ বিভাগে সৃষ্টি হয় অসন্তোষ ও ক্ষোভ। অবশেষে শহিদুল হকের চুক্তির মেয়াদ শেষে বিদায় হওয়ায় ড্রাফটিং বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুন

×