ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়ি চালকের প্লট বাতিল 

ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়ি চালকের প্লট বাতিল 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ২০:০৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ২০:০৯

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ গাড়ি চালকের বরাদ্দ প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণলয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত একটি চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে জরুরিভিত্তিতে এ সকল প্লট বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

যে ১৫ চালকের প্লট বাতিল করা হয়েছে: গাড়ি চালক বোরহান উদ্দিন ও বেলাল হোসেনের নামে বরাদ্দ ৩ কাঠার প্লট; সাইফুল ইসলাম ও সফিকুল ইসলামের নামে বরাদ্দ ৩ কাঠার প্লট; মতিউর রহমান ও নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দ ৩ কাঠার প্লট; মাহবুব হোসেন ও শাহীনের নামে বরাদ্দ ৩ কাঠার প্লট; মিজানুর রহমান ও বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দ ৩ কাঠার প্লট; নুরুল ইসলাম ও রাজন মাদবরের নামে বরাদ্দ ৩ কাঠার প্লট এবং নুরুল আলম, নুরনবী ও শাহীনের নামে বরাদ্দ ৫ কাঠার প্লট।   

এই প্রকল্পে এই ১৫ গাড়ি চালকের নামে নিয়মবর্হিভূতভাবে প্লট বরাদ্দের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে দেখা গেছে, তারা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়মবর্হিভূতভাবে তাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দু’টি তদন্ত কমিটির প্রতিবেদনে এই ১৫ জন গাড়ি চালকের নামে সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করে কমিটি।

আরও পড়ুন

×