৩৩তম বিসিএস সাধারণ শিক্ষার সভাপতি মাঈনউদ্দিন সম্পাদক শাহিনুর
৩৩তম বিসিএস সাধারণ শিক্ষার সভাপতি প্রভাষক মাঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১০:২৭
৩৩তম বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন ফেনীর সোনাগাজী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মাঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা শাহিনুর ইসলাম।
শুক্রবার ৩৩টি পদে সারাদেশের ৩৯ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে ৮২০ জনের মধ্যে ৭৩৫ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে ১ নম্বর সহসভাপতি পদে রাজু আহমেদ, ২ নম্বর সহসভাপতি পদে খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিনুর ইসলাম মোহন ও ইব্রাহিম হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সৈয়দ মোহাম্মদ মুজিব, দপ্তর সম্পাদক জান্নাতুল মাওয়া, প্রচার সম্পাদক আহসানুল হক, সমাজকল্যাণ ও সমবায় সম্পাদক আফছার উদ্দিন, আইন সম্পাদক অলি উল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাপ্পি, শিক্ষা গবেষণা ও সেমিনার সম্পাদক পদে ওয়ালী উল্লাহ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বিসিএস সাধারণ শিক্ষা
- '