ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ড. মোমেনকে জয়শঙ্করের চিঠি: রোহিঙ্গা সংকট সমাধানে পাশে আছে ভারত

ড. মোমেনকে জয়শঙ্করের চিঠি: রোহিঙ্গা সংকট সমাধানে পাশে আছে ভারত
×

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১১:২৩

রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের পাশে আছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে দ্রুত ও নিরাপদ এবং টেকসইভাবে ফেরত পাঠানোর বিষয়ে সবারই উদ্বেগ রয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে এর স্থায়ী সংকট নিশ্চিত করার বিষয়টি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।

মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন সুব্রামনিয়াম জয়শঙ্কর।

আরও পড়ুন

×