ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফুটবলারদের বহনকারী বিমানের জরুরি অবতরণ

ফুটবলারদের বহনকারী বিমানের জরুরি অবতরণ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ২৩:২৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০১:১৮

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের বহনকারী বিমানের বিজি ০২১ ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে রোববার রাতে ওমানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফুটবালারদের।

জানা গেছে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ১২টার দিকে উড্ডয়ন করে বিমানটি। পরে পৌনে এক ঘণ্টা আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ঢাকায় ফিরে জরুরি অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, সোমবার সকাল সকাল ১০টায় আরেকটি বিমানে ওমানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ফুটবলাররা।

আরও পড়ুন

×