দুর্গাপূজায় নিরাপত্তা
দুই লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১:১৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২১
দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আগামীকাল বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। গতকাল সোমবার বাহিনীর মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদরদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের যথাযথ দিকনির্দেশনা দেন। তিনি নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোকে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।
