ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মিরপুরে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
×

চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলিসহ হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০২:৩৪

রাজধানীর মিরপুর থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলিসহ হাফিজুর রহমান নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

সোমবার রাতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে হাফিজুরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

ডিসি মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে অস্ত্র এনে বাংলাদেশে বিক্রি করতো। 

আরও পড়ুন

×