ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪১ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন।
ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০, ঢাকা বিভাগে ২০৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০, খুলনা বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৪৯, রাজশাহী বিভাগে ৪৫, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন মারা যান।
- বিষয় :
- ডেঙ্গু রোগীর মৃত্যু
