ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৬১৫
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ২২:৩৭
দেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্তদের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৫ জন ডেঙ্গু রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৬৩১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুসহ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৭০ জনের।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
