ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাগরে নিম্নচাপ, ১ নম্বর দূরবর্তী সংকেত

সাগরে নিম্নচাপ, ১ নম্বর দূরবর্তী সংকেত
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:১৭ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:১৯

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ সৃষ্টি করেছে। এ অবস্থায় সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার নিম্নচাপের কারণে আবহাওয়ার বিশেষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়ে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন

×