ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন ঘিরে ভুয়া অফিস আদেশ, ইসির সতর্কতা 

নির্বাচন ঘিরে ভুয়া অফিস আদেশ, ইসির সতর্কতা 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪১

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাতে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর নাম ব্যবহার করে ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা-সংক্রান্ত একটি কথিত ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ প্রচারিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা নির্বাচন কমিশনে স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হলো। এই সেলটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলে যোগাযোগের নম্বরগুলো হচ্ছে ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
 

আরও পড়ুন

×