ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোট গণনা চলছে, ফলের অপেক্ষা

ভোট গণনা চলছে, ফলের অপেক্ষা
×

জয়পুরহাটের আক্কেলপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বিকেলে উপজেলার ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।

কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক সামগ্রিক ফল প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। অনেক কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা সারি। তাদের অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষনীয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়ার হার ৪৭ দশমিক ৯১ শতাংশ। ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।

ভোট শুরুর আগে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটকক্ষ দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি।

আরও পড়ুন

×