ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ নিষিদ্ধ

জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ নিষিদ্ধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:১৬ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:২১

বাংলাদেশে সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠী 'আল্লার দল'-এর সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, 'আল্লার দল' নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থি। ইতিমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসেবে সাতটি সংগঠনকে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ সংগঠনগুলো হলো- জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলাম।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে শিগগির 'আল্লার দল' নিষিদ্ধ ঘোষণা করা হবে। আরও সাতটি সংগঠনের তথ্য গোয়েন্দো পুলিশের হাতে রয়েছে এবং যাচাই-বাছাইয়ের পর এসব সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×