ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জাতির জনকের প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জাতির জনকের প্রতিকৃতিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৯:০৮

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের নতুন সচিব (চলতি দায়িত্ব) নরেন দাস। বুধবার সকালে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে বিভাগের অতিরিক্ত সচিব মইনুল কবির, চারজন যুগ্ম সচিব হুমায়ুন ফরহাদ, হাফিজ আহমেদ খান, কাজী আরিফুজ্জামান ও জাকেরুল আবেদীন, তিনজন উপ-সচিব আরিফুল কায়সার, আসাদুজ্জামান নুর ও মুনীরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মাসুমা জামান, সহকারী সচিব মেরিনা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ জানানো হয়।

গত ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পান বিভাগের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব (ড্রাফটিং) নরেন দাস।

আরও পড়ুন

×