ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
মো. সরওয়ার। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১৫
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) নতুন কমিশনার যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বুধবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন সদ্যবিদায়ী ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এ প্রসঙ্গে জানতে চাইলে মো. সরওয়ার সমকালকে বলেন, শুক্রবার থেকে আমি দায়িত্ব পালন শুরু করব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কোনো কর্মকর্তা ডিএমপি কমিশনার হিসেবে যোগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
- বিষয় :
- ডিএমপি
- ডিএমপি কমিশনার
