বেরোবি শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন ভিসি, কর্মসূচি স্থগিত
বেরোবি শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন ভিসি- সমকাল
রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:৩৫
আসন্ন ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, বিগত বছরে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভর্তি পরীক্ষার সময় প্রবেশে নিষেধাজ্ঞা জারি এবং ভর্তি-সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা- এই তিন দফা দাবিতে বুধবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিন সকাল ১১টায় শুরু হওয়া এ আন্দোলনের ৬ ঘণ্টা পর উপাচার্য সরাসরি এসে তাদের দাবি মেনে নেন।
বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় যানজটের সৃষ্টি হয়।
পরে বিকেলের দিকে উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ মৌখিকভাবে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেন। পরে তারা উল্লাস প্রকাশ করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
- বিষয় :
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- রংপুর