ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
মুহা. মনিরুজ্জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২১:০৫
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।
সোমবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।
গত সোমবারই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী নানা সমালোচনার মুখে পদত্যাগ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার স্ত্রীর নামে কানাডায় বাড়ি থাকার অভিযোগ।
- বিষয় :
- ওয়াসা
