ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হলেন শরিফুজ্জামান

ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হলেন শরিফুজ্জামান
×

মো. শরিফুজ্জামান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৩০

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জনগুরুত্বপূর্ণ এলাকা ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুজ্জামান।

গতকাল বুধবার তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজে যোগদান করেন।

মো. শরিফুজ্জামান এর আগে বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (সদরদপ্তরে) প্রশাসন শাখায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান সমকালকে বলেন, ঢাকা জেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের অসমাপ্ত কাজের তদারকি করে দ্রুত সময়ের মধ্যে ব্যবহার উপযোগী করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

গত ৩০ মার্চ প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত আদেশে নতুন কর্মস্থলে যোগদানের জন্য তাকে ১ এপ্রিল স্ট্যান্ড রিলিজ করা হয়। পিএসসির মাধ্যমে শরিফুজ্জামান ২০০৫ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন

×