ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বি‌রোধীদলেও মু‌ক্তি‌যোদ্ধা আছেন: স্পিকার

বি‌রোধীদলেও মু‌ক্তি‌যোদ্ধা আছেন: স্পিকার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৮:৩৫

বি‌রোধীদল জামায়া‌তে ইসলামী‌তে একজনও মু‌ক্তি‌যোদ্ধা নেই- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দা‌বির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বীক্রম ব‌লে‌ছেন, ‘বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।’

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তা‌বের ওপর আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর ম‌ধ্যে এই কথোপকথন হয়।

সাতক্ষীরা-৪ আস‌নে জামায়া‌তের এম‌পি গাজী নজরুল ইসলাম গত রোববার সংস‌দে ব‌লেন, নবম সে‌ক্টরে মেজর জ‌লি‌লের নেতৃ‌ত্বে মু‌ক্তিযুদ্ধ ক‌রে‌ছেন। কিন্তু আওয়ামী লীগ আম‌লে তার নাম মু‌ক্তি‌যোদ্ধার তা‌লিকা থে‌কে বাদ দেয়।

একাত্ত‌রে পা‌কিস্তান সেনাবা‌হিনীর তৎকালীন ক্যাপ্টেন হা‌ফিজ উদ্দিন আহমদ বি‌দ্রোহ ক‌রে মু‌ক্তিযু‌দ্ধে যোগ দেন। নবম সে‌ক্টে‌রে যুদ্ধ ক‌রেন। বীর‌ত্বের জন্য তাকে বীর বীক্রম খেতাব দেওয়া হয় মু‌ক্তিযু‌দ্ধের পর। বর্তমান সংস‌দে স্পিকা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন তি‌নি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংস‌দে বক্তৃতার সময় স্পিকার‌কে উদ্দেশ্য করে ব‌লেন, আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন।
 
সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী বিএন‌পির ক‌য়েকজন এম‌পির নাম ব‌লেন। তি‌নি এরপর ব‌লেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা হৈ চৈ করেন। তখন স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বি‌রোধীদ‌লের এম‌পিরা শান্ত হন। প্রতিমন্ত্রী আবার বক্তব্য শুরু ক‌রেন। 

আরও পড়ুন

×