ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘ ফোরামের বিতর্ক

এলডিসি থেকে উত্তরণে সময় বাড়ানোর অনুরোধ বাংলাদেশের

এলডিসি থেকে উত্তরণে সময় বাড়ানোর অনুরোধ বাংলাদেশের
×

 বাসস

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিতে প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। 

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ বিতর্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। 
তিনি বলেন, ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা কমে যাওয়া, জলবায়ুজনিত অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর নীতিগত পরিসর ক্রমেই সংকুচিত করছে। এ সময় তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, বর্তমান সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ব্যবসায়িক আস্থা পুনর্গঠন, ব্যাংকিং খাত শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি জানান, ঋণের ব্যয় হ্রাস, অকার্যকর অবকাঠামো-সম্পর্কিত ঋণ পরিহার এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করা সময়ের দাবি। 

আরও পড়ুন

×