ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিভার ঝলক দেখাও মার্কস অল রাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব 

প্রতিভার ঝলক দেখাও মার্কস অল রাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব 
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৩:৫৮

শিশু-কিশোরদের প্রতিভার ঝলক দেখতে সারাদেশ ঘুরে মার্কস অল রাউন্ডার এখন ঢাকায়। আগামী ১ ও ২ মে ঢাকার কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ওয়ারী, সূত্রাপুর, যাত্রাবাড়ী (একাংশ), গাজীপুর সদর, মাওনা, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী (পূর্ব ও পশ্চিম) থানায় অনুষ্ঠিত হবে মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব। 

১ মে, শুক্রবার কাফরুল থানার একাংশ (মিরপুর-১৩ , মিরপুর -১৪), ক্যান্টনমেন্ট থানার একাংশ (মাটিকাটা, মানিকদী, বালুঘাট) এবং ভাষানটেক থানার সকল স্কুল ও কলেজ নিয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রাঙ্গণে; গাজীপুর সদর থানার একাংশ (শিমুলতলী, উত্তর ছায়াবীথি, হারিনাল, বাসস্ট্যান্ড রোড, সালনা ও আশেপাশের এলাকা), মাওনা, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর এবং জয়দেবপুর থানার সকল স্কুল ও কলেজ নিয়ে কাজী আজিমউদ্দিন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ পর্ব। 

২ মে কাফরুল থানার একাংশ (ইব্রাহিমপুর, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, কচুক্ষেত) এবং ক্যান্টনমেন্ট থানার একাংশ (ঢাকা সেনানিবাস এরিয়া) নিয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রাঙ্গণে এবং ওয়ারী, সূত্রাপুর থানা এবং যাত্রাবাড়ী থানার একাংশ (সায়েদাবাদ ও দয়াগঞ্জ) থানার সকল স্কুল ও কলেজ নিয়ে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সকল স্কুল ও কলেজ নিয়ে সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মার্কস অল রাউন্ডার ঢাকার আঞ্চলিক পর্ব দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণে ইচ্ছুকদের https://marksallrounder.com/ এই ঠিকানায় দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মার্কস অলরাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত) কল করে। 

আরও পড়ুন

×