ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

একজনকে উদ্ধারে গিয়ে পাওয়া গেল চারজনকে

মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে এক দিনে ৪ জনকে অপহরণ

একজনকে উদ্ধারে গিয়ে পাওয়া গেল চারজনকে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:২৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের বাসা থেকে অটোরিকশায় গাবতলীর আড়তে মাছ কিনতে যাচ্ছিলেন ব্যবসায়ী মো. সেলিম। ঢাকা উদ্যানের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে সেলিম ও অটোরকিশাচালক মো. সাইফুলকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। গত রোববার ভোরে এ ঘটনা ঘটে। ওই এলাকা থেকে একইদিন আরও দুজনকে অপহরণ করে চক্রটি। 
জানা গেছে, প্রথমে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে শুধু সেলিমকে অপহরণের অভিযোগ আসে। পরে অভিযানে নেমে সোমবার দিয়াবাড়ী থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অন্য দু্জন হলেন– সোহেল ও আলী আহমেদ। এ ঘটনায় চক্রের প্রধান ঢাকা মহানগর উত্তরের অটোরিকশা সমিতির নেতা মিজানুর রহমান রিপন এবং তাঁর সহযোগী আল ওয়াজেদ ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে।

পুলিশ জানায়, গত রোববার ভোরে বেড়িবাঁধ এলাকা থেকে মাছ বিক্রেতা সেলিম ও সাইফুলকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তোলে অপহরণকারী চক্রের সদস্যরা। তাদের চোখ-মুখ বেঁধে ফেলা হয়। পরে চক্রের এক সদস্য সাইফুলের অটোরিকশা চালিয়ে নিয়ে চলে যায়। প্রায় একই সময় ওই এলাকা থেকে আরেক অটোরিকশাচালক সোহেলকে একইভাবে গাড়িতে তুলে চোখ-মুখ বেঁধে ফেলে চক্রটি। তাঁর অটোরিকশাও নিয়ে যায় তারা।
তিনজনকে ঢাকার বিভিন্ন এলাকায় ওই মাইক্রোবাসে ঘুরিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। এরইমধ্যে সন্ধ্যার 
আগে অপহৃত সোহেলের পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠায়। সোহেলকে ছেড়ে দেওয়ার কথা বলে সন্ধ্যার পর অপর একটি মাইক্রোবাসে কয়েকজন সদস্য রায়েরবাজারে নিয়ে যায়। 

আরও পড়ুন

×