ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
×

চার বছরের আতিক হামের উপসর্গে আক্রান্ত। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে কোলে করে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে এসেছেন মা। এর মধ্যে অনেকটাই নেতিয়ে পড়েছে সে। রোববার দুপুরে তোলা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ২১:২৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ শিশু মারা গেছে। মৃত শিশুদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। এ সময় সারাদেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫০ হাজার ৫০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৩৫ হাজার ৯৮০ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ হাজার ৯৯২ শিশু। এ সময়ে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রামে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছে। মৃত শিশুদের কারও শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়নি, তবে তাদের মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬৫ শিশু। সব মিলিয়ে দুই মাসের কম সময়ে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

আরও পড়ুন

×