ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামিন হলেও এখনই মুক্তি পাচ্ছেন না শাকিল-রুপা

জামিন হলেও এখনই  মুক্তি পাচ্ছেন না  শাকিল-রুপা
×

শাকিল আহমেদ, ফারজানা রুপা

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের পর হওয়া একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে একটি মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না। 

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সা‍রওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এই আদেশ দেন। 
আইনজীবীরা জানিয়েছেন, আদালত একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদকে পাঁচ মামলায় এবং একই টিভির সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছেন। পাশাপাশি দুজনের বিরুদ্ধে যাত্রবাড়ী থানার একটি মামলায় জামিন না দিয়ে রুল জারি করা করেছেন। এ কারণে এখনই তাদের মুক্তির সুযোগ নেই। 
এর আগে ছয় মামলায় শাকিল আহমেদ ও সাত মামলায় ফারজানা রুপা ঢাকার আদালতে জামিন আবেদন করলে তা নাকচ হয়। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে পৃথক ১৩টি আবেদন করেন।

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল 
জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় সাবেক এমপি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গতকাল তাঁর জামিন বহাল রেখে আদেশ দেন।

আরও পড়ুন

×