ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট

কিউআর রিডার ফেরত চাইল ইসি

কিউআর রিডার ফেরত চাইল ইসি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৩:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত কিআর কোড রিডার রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে ফেরত চাইল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির পোস্টাল ব্যালটের ভোট সংক্রান্ত ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকপ্ল পরিচালক মামুনুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি কারা মহাপরিচালক, সকল রিটার্নিং কর্মকর্তা, সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের (ওসিভি ও আইসিপিভি) কাজে ব্যবহারের জন্য সব আঞ্চলিক বা নির্বাচন অফিসের মাধ্যমে কিউআর কোড রিডার সরবরাহ করা হয়।

নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ায় বিতরণকৃত কিউআর কোড রিডার আগামী মে মাসের ৩০ তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, ওসিভি-এসডিআই প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়ের এর নিকট ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা যায়, সারাদেশে মাঠ পর্যায়ে ২১৮টি কিউআর কোড পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন

×