ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২৩:৫৫

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আজ শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দু’জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা  গুলি ছোড়ে। এ সময় এক চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। 
 
এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবি। একইসঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলে ওই বিজ্ঞপ্তিতে জানায়।

আরও পড়ুন

×