ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মির্জা ফখরুল বললেন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি

স্থানীয় সরকার  নির্বাচনের প্রস্তুতি  শুরু করেছে ইসি
×

মির্জা ফখরুল ইসলাম

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদে নওগাঁ-৬ আসনের শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে। সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
গাইবান্ধা-২ আসনের আবদুল করিমের প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই। জেলা পরিষদে এমপিরা  উপদেষ্টা হবেন। 
 

আরও পড়ুন

×