মিল্কভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৫:০৩
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোফাজ্জল হোসেন। মঙ্গলবার এ বিষয়ে একটি সরকারি আদেশ জারি করা হয়েছে।
উপসচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশের প্রেক্ষিতে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক একটি আদেশ জারি করা হয়। এর আগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
জানা গেছে, মোফাজ্জল হোসেন শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য হিসেবে মিল্ক ভিটার এই কমিটিতে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি তিনি ফ্যাশন ব্র্যান্ড র্যাগিডুম সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা জানান, শাহজালাল কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য হিসেবে মোফাজ্জল হোসেনের এই সম্পৃক্ততা তাকে দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন কার্যক্রমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ করে দেবে। তার এই অন্তর্ভুক্তির ফলে মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিতে সমবায়ী প্রতিনিধিত্বের পরিসর আরও বিস্তৃত হলো বলে মনে করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- নিয়োগ
- প্রেস রিলিজ