ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২২:০১

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ৯২৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন এবং উপসর্গ নিয়ে ৮২৬ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে এক হাজার চারজন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯৫০ জন ভর্তি হয়েছেন।

সরকারের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পর সিলেটে ১৩৭, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩২ ও রংপুরে ১৪ জন মারা গেছেন।

সর্বশেষ ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৯ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ১৩১, চট্টগ্রামে ২২৮, বরিশালে ১২৪, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৫৪ ও রংপুরে ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ২৬ জন। এর মধ্যে এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন হাসপাতাল ছেড়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭১৫ জন।
 

আরও পড়ুন

×